Sunday, November 2, 2025

প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার সাজেশন

📗 এবারের প্রাইমারি "প্রধান শিক্ষক" নিয়োগে ১০০% প্রস্তুতি নিতে 

নতুন সিলেবাস-২০২৫ অনুযায়ী-

প্রথমত, ৯০ নম্বরের MCQ পরীক্ষা; যেখানে বাংলা ও ইংরেজি বিষয়েই আছে ৫০ নম্বর। 

গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান এর বাকি ৪ টি বিষয়ে আছে মাত্র ৪০ নম্বর।

দ্বিতীয়ত, ৯০ টি MCQ প্রশ্নের বেশি সঠিক উত্তর যারা করবে তাদের মধ্য থেকেই ১১২২ জন হবেন এবারের নিয়োগে গর্বিত সরকারি প্রধান শিক্ষক!

এর মানে পরিষ্কার-
 ১) বিশেষ জোর দিতে হবে- বাংলা ও ইংরেজি বিষয়ের গুরুত্বপূর্ণ ৫০ নম্বরের টপিক-সাবটপিক ভিত্তিক নানা রুলস এবং মুখস্ত অংশের উপর।

২) অবশিষ্ট ৪ টি বিষয়ের বাছাইকৃত বিসিএস ও পিএসসি'র বিগত প্রশ্ন ও কিছু তথ্যভিত্তিক পড়া পড়তে হবে।

উল্লিখিত ২ টি বিষয় বিবেচনা করেই এবারের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য নিয়ে এসেছি-
“প্রাইমারি প্রধান শিক্ষক স্পেশাল সাজেশন” 

( পুরোপুরি প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালা- ২০২৫ অনুযায়ী)

 অত্যন্ত কার্যকর ভুমিকা রাখবে। 
✅ যা যা পড়তে হবে:
১) প্রতিটি বিষয়ের জন্য টপিক-সাবটপিক ভিত্তিক আলোচনা এবং গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক (MCQ) প্রশ্নোত্তর।

২) ২০০৯ ও ২০১২ সালের প্রধান শিক্ষক এবং গত ২০ বছরের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের পূর্ণাঙ্গ বিশ্লেষণ 

৩) ২০০৯ ও ২০১২ সালের প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার ১২ সেট প্রশ্নপত্র বিশ্লেষণ 

৪) ১০ম-৪৯তম বিসিএস পর্যন্ত সকল প্রশ্ন সহ PSC কর্তৃক নন-ক্যাডার ও বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষার বাছাইকৃত প্রশ্ন ও সমাধান বিশ্লেষণ।

৫) বিগত সকল শিক্ষক নিবন্ধন পরীক্ষার বাছাইকৃত প্রশ্ন বিশ্লেষণ 

৬) গত ১৫ বছরের পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য সমূহ এক কথায় প্রশ্নোত্তর আকারে পড়তে হবে 

৭) ৭ম, ৮ম, ৯ম–১০ম শ্রেণির বোর্ড বই থেকে সংগৃহীত ইউনিক তথ্য পড়তে হবে 

৮) বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির সাম্প্রতিক তথ্য সংযোজন:- প্রতিদিনের দৈনিক পত্রিকা ও নির্ভরযোগ্য আপডেট সূত্র থেকে  তথ্যগুলোকে এক কথায় প্রশ্ন আকারে সাজিয়ে পড়তে হবে 

৯) বাস্তব পরীক্ষার অনুরূপ মডেল টেস্ট দিতে হবে 

১০) কিছু বইয়ের নাম ( বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ৯ম-১০ম বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি competitive exam, mp3 math, mp3 gk

এক কথায় বলতে পারি, এবারের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রত্যাশী বন্ধুদের শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির জন্য এগুলো যথেষ্ট।

No comments:

Ad Space

Featured Post

OnePlus Nord CE 5 reviews

OnePlus Nord CE 5: দাম ও রিভিউ সম্ভাব্য দাম (বাংলাদেশ) 8GB RAM + 256GB Storage: প্রায় ৳৩৫,০০০ – ৳৩৬,০০০ । বাজার ও বিক্রেতাভেদে দাম কিছু...