Showing posts with label Education. Show all posts
Showing posts with label Education. Show all posts

Sunday, November 2, 2025

প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার সাজেশন

📗 এবারের প্রাইমারি "প্রধান শিক্ষক" নিয়োগে ১০০% প্রস্তুতি নিতে 

নতুন সিলেবাস-২০২৫ অনুযায়ী-

প্রথমত, ৯০ নম্বরের MCQ পরীক্ষা; যেখানে বাংলা ও ইংরেজি বিষয়েই আছে ৫০ নম্বর। 

গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান এর বাকি ৪ টি বিষয়ে আছে মাত্র ৪০ নম্বর।

দ্বিতীয়ত, ৯০ টি MCQ প্রশ্নের বেশি সঠিক উত্তর যারা করবে তাদের মধ্য থেকেই ১১২২ জন হবেন এবারের নিয়োগে গর্বিত সরকারি প্রধান শিক্ষক!

এর মানে পরিষ্কার-
 ১) বিশেষ জোর দিতে হবে- বাংলা ও ইংরেজি বিষয়ের গুরুত্বপূর্ণ ৫০ নম্বরের টপিক-সাবটপিক ভিত্তিক নানা রুলস এবং মুখস্ত অংশের উপর।

২) অবশিষ্ট ৪ টি বিষয়ের বাছাইকৃত বিসিএস ও পিএসসি'র বিগত প্রশ্ন ও কিছু তথ্যভিত্তিক পড়া পড়তে হবে।

উল্লিখিত ২ টি বিষয় বিবেচনা করেই এবারের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য নিয়ে এসেছি-
“প্রাইমারি প্রধান শিক্ষক স্পেশাল সাজেশন” 

( পুরোপুরি প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালা- ২০২৫ অনুযায়ী)

 অত্যন্ত কার্যকর ভুমিকা রাখবে। 
✅ যা যা পড়তে হবে:
১) প্রতিটি বিষয়ের জন্য টপিক-সাবটপিক ভিত্তিক আলোচনা এবং গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক (MCQ) প্রশ্নোত্তর।

২) ২০০৯ ও ২০১২ সালের প্রধান শিক্ষক এবং গত ২০ বছরের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের পূর্ণাঙ্গ বিশ্লেষণ 

৩) ২০০৯ ও ২০১২ সালের প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার ১২ সেট প্রশ্নপত্র বিশ্লেষণ 

৪) ১০ম-৪৯তম বিসিএস পর্যন্ত সকল প্রশ্ন সহ PSC কর্তৃক নন-ক্যাডার ও বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষার বাছাইকৃত প্রশ্ন ও সমাধান বিশ্লেষণ।

৫) বিগত সকল শিক্ষক নিবন্ধন পরীক্ষার বাছাইকৃত প্রশ্ন বিশ্লেষণ 

৬) গত ১৫ বছরের পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য সমূহ এক কথায় প্রশ্নোত্তর আকারে পড়তে হবে 

৭) ৭ম, ৮ম, ৯ম–১০ম শ্রেণির বোর্ড বই থেকে সংগৃহীত ইউনিক তথ্য পড়তে হবে 

৮) বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির সাম্প্রতিক তথ্য সংযোজন:- প্রতিদিনের দৈনিক পত্রিকা ও নির্ভরযোগ্য আপডেট সূত্র থেকে  তথ্যগুলোকে এক কথায় প্রশ্ন আকারে সাজিয়ে পড়তে হবে 

৯) বাস্তব পরীক্ষার অনুরূপ মডেল টেস্ট দিতে হবে 

১০) কিছু বইয়ের নাম ( বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ৯ম-১০ম বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি competitive exam, mp3 math, mp3 gk

এক কথায় বলতে পারি, এবারের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রত্যাশী বন্ধুদের শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির জন্য এগুলো যথেষ্ট।

Sunday, March 9, 2025

বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০০ টাকা

বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ৪৮ জেলার শিক্ষার্থীদের প্রশিক্ষণে মঙ্গলবার (৪ মার্চ) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরকারি এ প্রশিক্ষণের সুযোগ পাবেন ১৮-৩৫ বছর বয়সী প্রার্থীরা। এইচএসসি পাসেই সুযোগ পাবেন আবেদনের। আগামী ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ২য় ব্যাচে ৩ মাস মেয়াদে (৬০০ ঘণ্টাব্যাপী) দেওয়া হবে ফ্রিল্যান্সিংয়ের এই প্রশিক্ষণ। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

যেসব জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন—

ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর; 

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা; 

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া; 

রাজশাহী বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ; 

খুলনা বিভাগ: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া; 

রংপুর বিভাগ: রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়; 

বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা; 

সিলেট বিভাগ: হবিগঞ্জ ও মৌলভীবাজার।

আবেদন করতে পারবেন যারা—

অন্যূন এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ১৮-৩৫ বছর বয়সী শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা আবেদন করতে পারবেন;

প্রশিক্ষণে দৈনিক ভাতা কত—

প্রশিক্ষণের জন্য নির্বাচিত প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে ভাতা পাবেন;

প্রশিক্ষণের সময়সীমা—

৩ মাসব্যাপী এই  ফ্রিল্যান্সিং প্রশিক্ষণকোর্সে সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘণ্টা করে ক্লাস করতে হবে। প্রশিক্ষণে ৬০০ ঘন্টায় মোট ৭৫টি ক্লাস হবে। ক্লাসে উপস্থিত হয়ে সরাসরি ক্লাস করতে হবে প্রার্থীদের;

দরকারি তারিখ—

লিখিত পরীক্ষা: আগামী ২৩ মার্চ ২০২৫ (লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএসের মাধ্যমে জানানো হবে);

মৌখিক পরীক্ষা: আগামী ২৫ মার্চ, ২০২৫;

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: আগামী ২৭ মার্চ ২০২৫;



আবেদন ফরম 

Apply Now 



আবেদনের শেষ তারিখ: আগামী ২০ মার্চ ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;

Friday, October 20, 2023

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি ও সিলেবাস

ক্যাডেট কলেজ  ভর্তি পরীক্ষার বিষয় ৪টি। 
প্রশ্নের ধরন নিচে বিস্তারিত আলোচনা করা হলো:
প্রিয় শিক্ষার্থী, ক্যাডেট কলেজসমূহে ভর্তি পরীক্ষা হবে মোট ৩০০ নম্বরের। সময় থাকবে ৩ ঘণ্টা। মনে রেখো, সিলেবাসটি বেশ বড়। ৩ ঘণ্টার মধ্যে তোমাদেরকে চারটি বিষয়ে পরীক্ষা দিতে হবে। সাধারণ জ্ঞান অংশে ৫–৬টি বিষয় থেকে প্রশ্ন করা হয়, সেদিকে নজর দিতে হবে। 

নিচে ২০২৩ সালের ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষার নমুনা প্রশ্নের আলোকে আলোচনা করা হলো।

ইংরেজি: নম্বর ১০০
২০২৩ সালের প্রশ্নপত্রে ইংরেজি বিষয়ে নম্বর ছিল ১০০। ছোট বড় মিলিয়ে প্রশ্ন ছিল ১১টি। সবগুলোরই উত্তর করতে হয়েছে।

একটি প্যাসেজ দেওয়া ছিল। প্যাসেজটি পড়ে ৫টি প্রশ্নের উত্তর লিখতে হয়। নম্বর ছিল ৫×২=১০।

৫টি শব্দ দেওয়া ছিল। সেই শব্দগুলোর পার্টস অব স্পিস কী হবে তা নির্ণয় করে লিখতে বলা হয়। নম্বর ছিল ৫।

৫টি বাক্য দেওয়া ছিল, সেখানে শূন্যস্থান পূরণ করতে হয়। সঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দিয়ে তা পূরণ করতে বলা হয়। নম্বর ছিল ৫।

Column A ও Column B দেওয়া ছিল। তা সঠিকভাবে মিলিয়ে ম্যাচিং করতে হয়, নম্বর ৫।

ট্রান্সফরমেশন সেনটেন্স ছিল ৫টি। সঠিকভাবে তার উত্তর দিতে বলা হয়। নম্বর ছিল ৫।

রাইট ফর্মস অব ভার্ব। সঠিক রাইট ফর্মস অব ভার্ব ব্যবহার করে সঠিক বাক্য লিখতে বলা হয়। নম্বর ছিল ৫।

জাম্বল ওয়ার্ড রিঅ্যারেঞ্জ। এলোমেলো ওয়ার্ড ছিল, তা মিলিয়ে সঠিক বাক্য তৈরি করতে বলা হয়। নম্বর ছিল ১০।

একটি প্যাসেজ দেওয়া ছিল, সেখানে স্পেলিং সঠিক ব্যবহার করতে বলা হয়। নম্বর ছিল ১০।

একটি প্যাসেজ দেওয়া ছিল। সেখানে কিছু ভুল শব্দ থাকে, তা ঠিক করতে বলা হয়। নম্বর ছিল ১০।

যেকোনো একটি বিষয় দেওয়া ছিল। ইংরেজিতে তার ওপর ১০টি বাক্যের একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়। নম্বর ১০।

একটি স্টোরির কয়েকটি লাইন দেওয়া ছিল। তা পড়ে স্টোরিটি শেষ করতে বলা হয় ১০টি লাইনের মধ্যে। নম্বর ছিল ১০।

গণিত: নম্বর ১০০
১ নম্বর প্রশ্নে ৫টি প্রশ্ন ছিল। পাটিগণিত ও বীজগণিত মিলিয়ে নম্বর ছিল ৫×২=১০।

২ নম্বর প্রশ্নে ৩ অংশের ক+খ+গ একটি অঙ্ক ছিল। নম্বর (২+৪+৪ নম্বর) মোট ১০।

৩ নম্বর সৃজনশীল প্রশ্নে ৫টি ছোট ছোট প্রশ্ন ছিল। নম্বর ছিল ১×৫=৫। 

৪ নম্বর প্রশ্নে ৪টি বড় প্রশ্ন ছিল। নম্বর ছিল ৫×৪=২০। 

৫ নম্বর বীজগণিত সৃজনশীল প্রশ্নে ৩টি প্রশ্ন ছিল (ক+খ+গ)। নম্বর ছিল (২+৪+৪)=১০।

৬ নম্বর প্রশ্নে ২টি বড় প্রশ্ন ছিল। নম্বর ১০।

৭ নম্বর প্রশ্নে জ্যামিতি ও বীজগণিতের ৫টি প্রশ্ন ছিল। নম্বর ছিল ১০।

৮ নম্বর প্রশ্নে সৃজনশীল জ্যামিতি ছিল (ক+খ+গ) অংশে নম্বর (২+৪+৪) =১০ নম্বর

৯ নম্বর প্রশ্নে ৫টি ছোট ছোট  প্রশ্ন ছিল। বীজগণিত ও জ্যামিতি থেকে প্রশ্ন ছিল। নম্বর ছিল ৩×৫=১৫।

প্রতিটি গণিতের সমাধান করতে হবে। খুব কম সময়ের মধ্যে তা সমাধান করতে হবে।

বাংলা: নম্বর ৬০
১ম প্রশ্নে ষষ্ঠ শ্রেণির বাংলা পাঠ্যবই থেকে ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ছিল। সঠিক উত্তরের পাশেই তা টিক চিহ্ন দিতে বলা হয়। নম্বর ১০।

৭টি ভুল বানান দেওয়া ছিল। বানান শুদ্ধ করে লিখতে বলা হয়। নম্বর ছিল ৭।

৬টি এলোমেলো বর্ণমালা দেওয়া ছিল। তা সাজিয়ে লিখে অর্থবোধক শব্দে পরিণত 

করতে বলা হয়। 

৪ নম্বর প্রশ্নে ছিল সংক্ষেপে এককথায় উত্তর দাও বা এক লাইনে উত্তর দাও। ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকেই ১০টি প্রশ্ন ছিল। তার উত্তর এককথায় বা এক লাইনে লিখতে বলা হয়। নম্বর ১০।

৫ নম্বর প্রশ্নে লিখতে বলা হয় ৬টি বড় প্রশ্নের উত্তর। নম্বর ছিল ১২।

৬ নম্বর প্রশ্নে একটি অনুচ্ছেদ দেওয়া ছিল। তার সারমর্ম লিখতে বলা হয়। নম্বর ৫।

৭ নম্বর প্রশ্নে যেকোনো একটি বিষয়ে ধারণা দেওয়া হয়। তার ওপর ১০টি লাইন লিখতে বলা হয়। নম্বর ১০।

সাধারণ জ্ঞান: নম্বর ৪০
সাধারণ জ্ঞান সিলেবাসটি বড় কিন্তু নম্বর কম। মোট ৫–৬টি বিষয় মিলিয়ে এখানে প্রশ্ন হয়েছিল।

১ম প্রশ্নে সংক্ষেপে উত্তর লিখতে হয়। প্রশ্ন ছিল ১০টি। নম্বর ১০।

শূন্যস্থান পূরণ ছিল ২য় প্রশ্নে। সঠিক উত্তর লিখতে হয়। নম্বর ৫।

৩য় প্রশ্ন ছিল সঠিক উত্তর বাছাইয়ের ওপর। প্রতিটিতে চারটি উত্তর দেওয়া ছিল। ১০টি প্রশ্নের সঠিক উত্তর বাছাই করে তা লিখতে বলা হয়। নম্বর ১০।

৪র্থ প্রশ্ন সত্য–মিথ্যা নির্ণয় করতে বলা হয়। প্রশ্ন ৫টি। প্রশ্নটি সত্য হলে ‘সত্য’, মিথ্যা হলে ‘মিথ্যা’ লিখতে হয়। নম্বর ৫।

৫ম প্রশ্নে ৫টি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়। নম্বর ৫। 

৬ নম্বর প্রশ্ন ছিল বুদ্ধিমত্তা বিষয়ক। প্রশ্ন পড়ে সঠিক উত্তর লিখতে বলা হয়। নম্বর ৫।
#Mcq_written_syllabus
#cadet_college_admission_test_2024 
#Cadet_Admission 
#Ideal_cadet_academy 
#cadets 
#Cadet_preparation
#Cadet_college_admission_written_test_syllabus
#Cadet_syllabus
#ideal_information 
#ICA 
#Online_cadet_admission_coaching
#cadet_exam_questions

Ad Space

Featured Post

OnePlus Nord CE 5 reviews

OnePlus Nord CE 5: দাম ও রিভিউ সম্ভাব্য দাম (বাংলাদেশ) 8GB RAM + 256GB Storage: প্রায় ৳৩৫,০০০ – ৳৩৬,০০০ । বাজার ও বিক্রেতাভেদে দাম কিছু...